চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির সংসদ সদস্যকে শত শত ফুলেল শুভেচ্ছা আপনাদের নিয়ে হবে উপজেলার উন্নয়ন- নজিবুল বশর

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:১৯:৪৭ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:১৯:৪৭

 রফিকুল আলম : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২(ফটিকছড়ি) সংসদীয় আসনের মহাজোট থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে নববর্ষের প্রথম দিনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফটিকছড়ি সদর দলীয় কার্যলয়ের সামনে বিশাল মঞ্চে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা আওয়ামীলীগ,ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগ সহ কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ ও ১৯টি ইউনিয়ন,প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ কয়েক শতাধিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ফটিকছড়ি চেয়ারম্যান সমিতি, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার মেয়র ও সকল কাউন্সিলর, ফটিকছড়ি ও ভূজপুর পূজা উদযাপন পরিষদ ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী সহ সকল নেতৃবৃন্দ,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেনের নেতৃত্বে ও নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লাহ’র নেতৃত্বে সকল কাউন্সিলর,বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী,নারায়নহাট ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,ভূজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার,সুন্দরপুর ইউপি চেয়ারম্যান এম শাহনেওয়াজ,ধর্মপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কায়ুম,সমিতিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব,সাবেক চেয়ারম্যান শাহ আলম সিকদার,সাবেক চেয়ারম্যান হাসান সরোয়ার আজম চৌধুরী, যুবলীগ নেতা মুজিবুর রহমান স্বপন,আমান উল্লাহ চৌধুরী লিটন, পৌরসভা আওয়ামীীগের সভাপতি পৌরমেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কাউন্সিলর হেলাল উদ্দিন, কাউন্সিলরর আলা উদ্দিন আল রাকিব,হাফেজ শাহ জাহান,পৌরসভা যুবলীগের সভাপতি কাউন্সিলর গোলাপ মওলা গোলাফ,সাধারণ সম্পাদক আজম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক রায়হান রুপু,সাহেদুল আলম শাহেদ, মাইনুল করিম সাউকি, পৌরসভা ছাত্রলীগের সভাপতি এস এম আবু শোয়েব,সাধারণ সম্পাদক আরফাজ উদ্দিন তুহিন।

ফুলেল শুভেচ্ছা জানানোর পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে আলাপ করে করা হবে। তিনি আরো বলেন এ বিজয় আমার নয় ; এ বিজয় আপনাদের। আগামীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ফটিকছড়ি নিয়ে এসে জনসভার মাধ্যমে উন্নয়ন ও সমস্যার চিত্র তুলে ধরা হবে। যেভাবে সকলে ঐক্য বন্ধ হয়েছেন;এ ঐক্য আগামীতে ধরে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *