চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে হাবিব নামের এক শিশুর নৌকার প্রচারণার পর এবার নির্বাচিতদের সাথে কুশল বিনিময়

প্রকাশ: ২০১৯-০১-০২ ২২:২০:০৯ || আপডেট: ২০১৯-০১-০২ ২২:২০:০৯

প্রদীপ শীল, রাউজান

: চট্টগ্রামের ৫টি আসনের মহাজোটের বিজয়ী প্রার্থীদের ভালোবাসায় সিক্ত হাবিব মিয়া। ”জয় বাংলা জিতবে আবার নৌকা”এই স্লোগানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে  গনসংযোগের পর এবার নির্বাচিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন আনোয়ারার মুক্তিযোদ্ধা কমান্ডার, হাজী মাষ্টার নুরুল ইসলাম চৌধুরীর নাতি হাবিব মিয়া। ঢাকা অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলে ৫ শ্রেণির শিক্ষার্থী গত ২৮ ডিসেম্বরে সকাল থেকে রাত পর্যন্ত  পিকআপ ভ্যান এ করে চট্টগ্রামের ৮, ৯ , ১০,  ১১, ৬ সহ বেশ কয়েকটি আসনে নৌকার পক্ষে গনসংযোগের পর গত ১, ২ জানুয়ারী তিন দিনের চট্টগ্রামের নির্বাচিত সাংসদের সাথে কুশল বিনিময় করেন।  কর্মসূচির প্রথমে ৮ আসনের মনেনীত সংসদ সদস্য পদপ্রার্থী  মঈনুদ্দিন খান বাদলের সাথে দেখা করার মাধ্যমে কুশল বিনিময় করে । পরে সে চট্টগ্রামের প্রেস কøাবের বঙ্গবন্ধু হলে, ৯ আসনের প্রার্থী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ  ১০ আসনের প্রার্থী  ডা. আফসারুল আমিন ,  ১১ আসনের প্রার্থী  এম এ লতিফ এর সাথে দেখা করে। এরপর সে ২ জানুয়ারী সন্ধ্যায়  চট্টগ্রাম ৬ সংসদীয় আসন ৬ আসনের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর এর বাসভবনে গিয়ে তার সাথে দেখা করে কুশল বিনিময় করে । এসময়  তার সহস্থে লিখা নৌকা প্রতীকের  পক্ষে ভোট চেয়ে একটি কবিতা পড়ে শোনান। বঙ্গবন্ধু প্রতি ছেলের এমন ভালবাসায় তাকে আরও  উৎসাহীত করার জন্য তার পিতা  মো: নুরুল আবসার চৌধুরী ও মাতা সাবিনা  আক্তার চৌধুরীও ছেলের সাথে এসব কর্মসূচিতে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *