চট্টগ্রাম, , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে কোমলমতি শিক্ষার্থীদের বই উৎসবে সাড়ে পাঁচ লক্ষাধিক বই বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:০৩:০০ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:০৩:০০

প্রদীপ শীল, রাউজানঃ চট্টগ্রামের রাউজানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান আর.আর.এসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা। সভায় উপজেলা সিনিয়র সহকারী কমিশনার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বই উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

তিনি বলেন, বছরের প্রথমদিন উৎসব মুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের বই তুলে দেওয়া একমাত্র শেখ হাসিনার সরকারের দ্বারা সম্ভব। আগামী পাঁচ বছর বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান খান, রাউজান আর.আর. এ.সি. সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমুখ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বই উৎসবে ৮৬ হাজার ৫শ ৩৩টি বই বিতরণ করেন উপজেলা প্রশাসন। উপজেলার ১৮২ টি প্রাথমিক বিদ্যালয়, ৭০ টি কেজি স্কুল, ৭১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩ টি মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে এই বই বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৪১,৯৪৯ জন শিক্ষার্থীকে ১,৯৭,৭৭৮ টি বই ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩,৮৮,৭৫৫টি বই, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক ১৫০টি প্রাথমিক সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ৪ হাজার ৫০০ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও বিভিন্নস্থানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। সুলতানপুর শরীফ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তপন দে, মো. সাহেদ, মো. জীবনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা ও স্কুলের অবিভাবকবৃন্দ। এদিকে পশ্চিম গুজরা ইউনিয়নের ডা. রাজা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর গুজরা আব্দুস সালাম উচ্চ বিদ্যায়ের প্রতিষ্ঠাতা লায়ন আব্দুস সালাম।

অতিথি ছিলেন সাংবাদিক আবু মনছুর, ইউপি সদস্য আব্দুল মালেক, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, খায়ের উল্লাহ, হারুনুর রশিদ, আব্দুল মান্নান, কাশেম, প্রধান শিক্ষক মরিয়ম বেগম, শিক্ষক চন্দন খাস্তগীর, শিব নারায়ণ চৌধুরী, হোসনে আরা বেগম, অপর্ণা বড়–য়া প্রমূখ। অনুষ্ঠানে দেড় শাতধিক শিক্ষার্থীদরে হাতে সরকার প্রদত্ত বিনামূলে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *