চট্টগ্রাম, , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে দলমতের উর্দ্ধে উঠে নৌকায় ভোট দিয়েছে সাধারণ মানুষ

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:০০:৫১ || আপডেট: ২০১৯-০১-০২ ০১:০০:০৫

প্রদীপ শীল, রাউজান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে জামানত হারিয়েছে বিএনপির ঐক্য ফ্রন্টের (ধানের শীষ) প্রার্থী জনিম উদ্দিন সিকদার ও ইসলামী আন্দেলনের (হাতপাখা) প্রার্থী আবদুল আলী। হেভিইয়েট প্রার্থী ফজলে করিম চৌধুরীর (নৌকা প্রতিক) নিকট ধরাশয়ি হয়েছেন তারা। সহকারী রিটানিং অফিস সূত্রে জানা যায়, মহাজোট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর (নৌকা প্রতিক) প্রাপ্ত ভোট ২,৩১,৪৪২।

ঐক্য ফ্রন্ট প্রার্থী জসিম উদ্দিন সিকদার (ধানের শীষ) পেয়েছেন মাত্র ২৩০৭ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল আলী (হাতপাখা) প্রাপ্ত ভোট ১৪১৭। উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির বিশাল ভরাডুবি এক মাত্র অতীতে কারণ সন্ত্রাস নির্ভর রাজনীতি উপর নির্ভরশীলতা। এছাড়া দলীয় কোন্দল, প্রার্থী নির্বাচনে ভূল সিন্ধান্ত। অনেকেই মনে করছেন ডামি প্রার্থী ছিল জসিম উদ্দিন সিকদার। উল্লেখ্য, রাউজানে বিএনপি দুই ভাগে বিভক্ত। একটি গ্রুপে নেতৃত্বে রয়েছে গিয়াস কাদের চৌধুরী ও অপরটির নেতৃত্বে রয়েছে গোলাম আকবর খন্দকার। দুই নেতাই বিএনপির কেন্দ্রীয় নেতা। তাদের উপেক্ষা করে জেলা পর্যায়ের জসিম উদ্দিন সিকদার মনোনয় প্রাপ্তি ছিল অপ্রত্যাশিত। তাকে দলের মনোনয়ন দেয়া ছিল আরো একটি অন্যতম কারণ। ভূল করেছে ঐক্য ফ্রন্ট প্রার্থী নির্বাচনে। সব মিলিয়ে সুষ্ট পরিবেশে বিএনপি জামানত হারানো লজ্জা জনক।

একই ভাবে ইসলামী আন্দোলনের প্রার্থী আদুল আলী ছিল বহিরাগত লোক। অচেনা অজানা এই লোকটি নির্বাচনকালীন সময়ে ছিল অনেকটা পালাতক। এছাড়া ইসলামী আন্দেলন বাংলাদেশের কোন সাংগঠনিক কর্মী নেই রাউজানে। তাদের কোন কমিটির অস্তিত্ব নেই এই উপজেলায়। অপরদিকে চতুর্থ বারের মত নির্বাচিত এবিএম ফজলে করিম চৌধুরীকে উজ্জিবিত আওয়ামীলীগ। বিজয়ের উল্লাস সাধারণ মানুষের মূখে মুখে। উন্নয়ন ও সাংগঠনিক জোয়ারে নৌকার বিজয় হয়েছে বলে মনে করছেন আওয়ামীলীগ। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ মনে করে নৌকার মাঝি ফজলে করিম ছাড়া আর কেউ রাউজান বাসীর জন্য কিছুই করে নাই। রাজনীতির সাথে জড়িত নয়, এমন লোকজন আপন করে নিয়েছে ফজলে করিম চৌধুরী এমপিকে।

এবারের নির্বাচনে দলমতের উর্দ্ধে উঠে নৌকায় ভোট দিয়েছে তারা। ছবি: বই উৎসবে শিক্ষার্থীদের সঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *