চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

রামুর কচ্ছপিয়া-,গর্জনিয়ার বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই উৎসব

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:২৩:১১ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:২৩:১১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি : ১ জানুয়ারী ২০১৯ ইংরেজি সারাদেশের ন্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ও পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নেও হাজার হাজার শিক্ষার্থী নতুন বছরের নতুন বই উৎসবে মেতেছিলো গতকাল ১ জানুয়ারী মঙ্গলবার। এখানকার সকল শিক্ষা প্রতিষ্টানে সকাল ১০ টার পরে এই উৎসব পালন করেছে। এরই ধারাবাহিকতায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উৎসবে অন্যান্যদের সাথে নিয়ে বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কচ্ছপিয়া কে.জি স্কুল এন্ড জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ফাক্রিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কচ্ছপিয়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনিুরুল আলম মনির। সভা পরিচালনা করেন স্কুল প্রধান শিক্ষক মাস্টার শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন কমিটির সদস্য নুরুল ইসলাম সওদাগর,সদস্যা আনজুমান আরা বেগম ঝিনু, দাতা সদস্য আবুল কালাম সহ কমিটি ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকরা।

এদিকে রামুর পূর্বাঞ্চলীয় এলাকার একমাত্র প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের স্কুল নামে পরিচিত ঐতিহ্যবাহী কচ্ছপিয়া কে.জি স্কুল এন্ড জুনিয়র হাই স্কুলেও পালিত হয়েছে বই বিতরণ উৎসব। ১ জানুয়ারী (মঙ্গলবার) বেলা সাড়ে ১০ টায় স্কুল প্রাঙ্গনে এ বই বিতরণ উৎসব পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা নতুন বই পাওয়ায় আনন্দে হয়ে উঠেছিলো মাতোয়ারা । স্কুলের অভিভাবক এবং শিক্ষকরাও তাদের এ আনন্দে শামিল হয়েছিলেন তখন। বই উৎসবটি উদ্বোধন করেন গর্জনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম সিকদার। সভাপতিত্ব করেন স্কুল প্রতিষ্টাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। প্রধান অতিথি ছিলেন ফাক্রিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কচ্ছপিয়া স্বচ্ছাসেবক লীগ সভাপতি মনিুরুল আলম মনির। এ. সময় বক্তারা বলেন, আধুনিক শিক্ষাায় পিছিয়ে পড়া এ এলাকার মধ্যে অত্র স্কুল অনুকরণীয় এক প্রতিষ্ঠান।

এখন এ এলাকার রোল মডেলও বটে। যে স্কুল জিপিএ-৫ সহ শতভাগ পাশ এবং এ বছরও রের্কট করেছে পাশের বিচারে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রাবেয়া খানম, দৈনিক, আমাদের নতুন সময়ের রিপোর্টার হাবিবুর রহমান সোহেল,সমাজ সেবক নুরুল আমিন,অভিভাবক মো: মুছলেম, শিক্ষক সূজন ভট্টাচার্য ও শিক্ষক ইয়াছমিন আক্তারসহ আরো অনেকে। অপর দিকে গর্জনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়েও বই বিতরণ উৎসব হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক স্বপন বড়ূয়া।

প্রধান অতিথি ছিলেন কমিটির সভাপতি ও বর্তমান মেম্বার নুরুল আলম সিকদার। বক্তব্য রাখেন,কমিটির সদস্য সবিতা রাণী শর্মা ও মাস্টার আমিন উদ্দিন সহ সকল শিক্ষক,কমিটির সদস্য/সদস্যা ও অভিভাবক। পাশাপাশি ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় এবং হাজিরপাড়া মুহাব্বত আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়সহ গর্জনিয়া-কচ্ছপিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *