চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনা বাংলাদেশকে শিক্ষা র উন্নয়নের মাধ্যমে মডেল করেছে : পটিয়ায় বই উৎসবে সামশুল হক চৌধুরী এমপি

প্রকাশ: ২০১৯-০১-০২ ০০:৩৩:৪২ || আপডেট: ২০১৯-০১-০২ ০০:৩৩:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : শেখ হাসিনা সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে পটিয়া থেকে তৃতীয় বারের মত নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেছেন, বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সরকার বিশ্বে নজির সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার (১ জানুয়ারি) শোভনদন্ডী স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ উপলক্ষে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে সাফল্য সরকারের একটি বড় অর্জন। বিগত ১০ বছরে পটিয়ায় শিক্ষা খাতে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ তারা শিক্ষা-দীক্ষায় এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। পুরুষদের পাশাপাশি মেয়েদেরও দাঁড়াতে হবে। ছেলে গ্র্যাজুয়েশন হলে মেয়েদেরও গ্র্যাজুয়েশন হতে হবে।

বাল্যবিবাহে রাজি না হয়ে মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। দেশ পরিচালনায় মেয়েদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, মেয়েরা দায়িত্বশীল হয়, দুর্নীতিবাজ হয় না। গ্রামাঞ্চলে শিক্ষিতের হার বাড়াতে শোভনদন্ডী কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হয়েছে। এ কলেজে ৩ কোটি ৮০ লাখ টাকার একটি আইসিটি ভবন এবং ৭০ লাখ টাকার একটি স্কুল ভবন দেয়া হয়েছে। এছাড়া পটিয়ায় আরো কয়েকটি স্কুলকে কলেজে উন্নীত করা হবে। শোভনদন্ডী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি এড. বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শোভনদন্ডী ইউপি চেয়ারম্যান মো: এহাছানুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আলমগীর খালেদ, মনসা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নুরুল আলম ফারুকী।

স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো: হামিদ হোসাইন। বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য সাংবাদিক মো: আইয়ুব আলী, দাতা সদস্য আবুল হাছান খোকন, আবু ছালেহ্ পারভেজ, নজরুল ইসলাম সালমান, রসিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা ফজলুল হক চৌধুরী মহব্বত, মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, সিনিয়র শিক্ষক ওসমান গণি, প্রদীপ চক্রবর্ত্তী জুলফিকার আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে শোভনদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন এমপি সামশুল হক চৌধুরী। বিদ্যালয় সভাপতি আবুল হাছান খোকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় বই উৎসবে বিপুল সংখ্যক শিক্ষার্থী-অভিভাবক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *