জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৯:৪৫:৫৮ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৯:৪৫:৫৮
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ-বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খালেদা খানম।
বিশেষ অতিথি ছিলেন বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গাফফার ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।