চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন

প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৯:৪৩:৩১ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৯:৪৩:৩১

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোট গ্রহণ চলে। মামলাজনিত কারণে দীর্ঘ ১০ বছর পর পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

এতে সর্বোচ্চ ভোট পেয়ে চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরোর পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন। নির্বাচিতরা হলেন,জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউছুপ, খোরশেদ আলম, মোহাম্মদ মুছা ও জয়নাব বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ও সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী সার্বক্ষণিক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন,সকলের সহযোগিতায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *