চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সুহৃদয় তঞ্চঙ্গা হৃদয় আলীকদম প্রতিনিধি

আলীকদমে টমটমের ধাক্কায় প্রাণ গেলো এক নারীর

প্রকাশ: ২০১৯-০১-০৩ ২০:১৮:১০ || আপডেট: ২০১৯-০১-০৩ ২০:৩৬:২৭

আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় টমটমের ধাক্কায় প্রাণ হারায় রোসনারা বেগম (৪০) নামে এক নারী। নিহত রোসনারা বেগম উপজেলার কাশেম মেম্বার পাড়ার স্থানীয় বাসিন্দা মাশুক আহম্মেদের সহধর্মিণী বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, সকালের দিকে নিহত রোসনারা বেগম শারীরিক চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালের যাওয়ার সময় আলীকদম- চকরিয়া সড়কে টানা ব্রীজ নামক স্থানে ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত রোসনারাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু দুভাগ্য ক্রমে পথের মধ্যে প্রাণ হারায় রোসনারা বেগম।

স্থানীয়রা অনেকে অভিযোগ করেন যে বেপোরা টমটম চালিয়ে টমটম ধাক্কায় মারা যায় নিহত রোসনারা বেগম।

আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে রোসনারা বেগম মারা যান।

পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখে আলীকদম থানার ইনর্চাজ রফিক উল্লাহ বলেন, ঘটনা শুনে পুলিশ উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের ঘটনা শিকার করে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *