মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-০৩ ২০:২২:৫৯ || আপডেট: ২০১৯-০১-০৩ ২০:২২:৫৯
মিজবাউল হক, চকরিয়া:
কক্সবাজার-১ আসনের আওয়ামীলীগ মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য জাফর আলম শপথ নিয়েছেন। ৩জানুয়ারী সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এ লেভেলে স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী শপথ বাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। এরআগে ড. শিরিন শারমিন চৌধুরী নিজে শপথ গ্রহণ করেন। এদিকে জাফর আলম সাংসদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্নমহল।
এদিকে ৭৩’ সালের পর চকরিয়া-পেকুয়া আসনে নৌকা নিয়ে চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্নমহল অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনে তার যোগ্য নেতৃত্বে চকরিয়া-পেকুয়ার মানুষের ভাগ্য উন্নয়নে অসমান্য অবদান রাখবে। জেলার গুরুত্বপূর্ন এই আসনে বিশেষ করে শিক্ষাখাত, কৃষিখাত, স্বাস্থ্য ও রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করবে এমনটা আশা বিশিষ্ট্যজনদের।
এব্যাপারে চকরিয়া সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ বলেন, ৪৫বছর পর চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ থেকে জাফর আলম এমপি নির্বাচিত হয়ে অপবাদ গুছিয়েছেন। তার অক্লান্ত পরিশ্রম ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে দীর্ঘদিন পর হলেও এই আসনটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, নানা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে চকরিয়া উপজেলা। প্রত্যেক বার পেকুয়া উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও উন্নয়নের ক্ষেত্রে চকরিয়ায় বরাদ্দ কম দেওয়া হতো। জাফর আলম উন্নয়নের ক্ষেত্রে দুটি উপজেলায় কোন ধরণের বৈষম্য করবে না। তিনি একজন শিক্ষা বান্ধব নেতা। সংসদ সদস্য চকরিয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সেক্ষেত্রে শিক্ষা অবদানে আরও বেশি নজর দেবেন বলে মনে করেন তিনি।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, আওয়ামীলীগের মনোনীত জাফর আলম নৌকা নিয়ে বিজয় লাভ করেছেন। তিনি নির্বাচনের পূর্বে চকরিয়া-পেকুয়াবাসীর ভাগ্য উন্নয়নে দারুণ নিবার্চনী একটি ইশতেহার দিয়েছেন। বিশেষ করে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, লবণ, কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে তার ভাবনাগুলো তুলে ধরেছেন নির্বাচনী ইশতেহারে। তরুণ সমাজকে উন্নয়ন ও দেশ পরিচালনার সঙ্গে কীভাবে সম্পৃক্ত করা যায় তা তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, মাতামুহুরীকে উপজেলা পরিষদ বাস্তবায়ন, সেখানে ৩০শয্যা বিশিষ্ট একটি হাসপাতালসহ দৃশ্যমান উন্নয়ন করবেন তিনি। এছাড়া পেকুয়া সদরকে পৌরসভা এবং চকরিয়া উপজেলায় সাংবাদিকদের জন্য স্থায়ী ভবনও বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন সাংসদ জাফর আলম।