এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৯:১৯:৫৩ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৯:১৯:৫৩
চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ২ জানুয়ারী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার একাধিক সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আমির হোসেন (৪৬) কে আটক করেছে। আসামী আমির হোসেন, উপজেলার মোহাম্মদপুর ছাদুয়ার বড় বাড়ীর মৃত সাজ্জাদ মিয়ার পুত্র। গ্রেফতারকৃতকে ৩ জানুয়ারী থানা পুলিশ আদালতে প্রেরণ করেছে।
থানা পুলিশ জানায়, মোঃ আমির হোসেন সিআর-১৩৫/১২(পটিয়া), ০৬ মাসের কারাদন্ড ও চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার অর্থদন্ড, নন রিসিভ-সিআর-৭/১৩(পটিয়া), ০১ বছর কারাদন্ড পাঁচ হাজার) টাকা অর্থদন্ড, সিআর-৩৫/১৩(পটিয়া), ০৬ মাস কারাদন্ড চার লক্ষ টাকা জরিমানা, সিআর-৩৬/১৩(পটিয়া), ০৬ মাসের কারাদন্ড চার লক্ষ টাকা জরিমানা, সিআর-৩৪/১৩(পটিয়া), ০৬ মাসের কারাদন্ড ছয় লক্ষ টাকা জরিমানা, সিআর-১২৩/১৪(চন্দনাইশ), ০৬ মাসের কারাদন্ড দুই লক্ষ বিশ হাজার টাকার অর্থদন্ড প্রাপ্ত পালাতক আসামী ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারী রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কৈশব চক্রবর্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।