চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে তামাকের বিকল্প চাষে আশার আলো দেখছে কৃষকরা

প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৪:৫৬:১১ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৪:৫৬:১১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংড়ি উপজেলার ৪ ইউনিয়ন তামাক চাষের জন্য বিখ্যাত। তবে বর্তমানে উপজেলার সদর, বাইশারী,দোছড়ি,সোনাইছড়িসহ এসব এলাকার কৃষকরা তামাকের বিকল্প চাষে আশার আলো দেখছে বাঁকখালী,আশারতলিসহ অনেক এলাকার কৃষক। সোনাইছড়ি ইউনিয়নে হেডম্যান পাড়ার কৃষক- উছাইমং মার্মার সাথে কথা বলে জানা যায় বিগত বছর তামাক চাষ করে- বিঘা প্রতি ১৭ হাজার টাকা পেয়েছিল কিন্তু বর্তমানে একই জমিতে পেঁপে চাষ করে বিঘা প্রতি ৪০ হাজার টাকা পর্যন্ত লাভবান হওয়ার আশা করছেন এই উপজাতী কৃষক। সোনাইছড়িতে দায়িত্বরত উপ- সহকারী কৃষি কর্মকর্তা পেঁপে চাষীদের সার্বিক প্রশিকক্ষ ও বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন, ফলে তামাক চাষের পরিবর্তে দিন দিন পেঁপে চাষের প্রতি কৃষকের আগ্রহ সৃষ্টি হচ্ছে।

অপর দিকে বাঁকখালী কৃষি উপসহকরি জানান আমার ব্লকের কৃষকরা লেবুচাষ ও ভোট্টা লভজনক হওযায় এলাকর কৃষকরা সে এদিকে ঝুকছে। উপজাতী কৃষক উছাইমং মার্মার সাথে কথা বলে জানা গেছে- তার কাছ থেকে থোয়াইহ্লারী মার্মা, ক্যওয়াং মার্মা, লোয়াইছা মার্মা ও চাইহ্লাথোয়াই মার্মা পেঁপে চাষ শুরু করেছেন এছাড়াও হেডম্যান পাড়ায় পূর্বে প্রচুর তামাক চাষ হতো, বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তারদের সহযোগীতায় তামাকের পরিবর্তে- পেঁপে,লেবু,মাল্টা,কমলা,আম, পেয়ারা,জলপাই-সহ বিভিন্ন সব্জি উৎপাদিত হচ্ছে বিধায় কৃষক প্রচুর লাভবান হচ্ছে তাই তামাকের বিকল্প চাষে আসার আলো দেখছে নাইক্ষ্যংছড়ির ৪ ইউনিয়নর কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *