আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৫:৫২:৩৮ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৫:৫২:৩৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : এবারের জেএসসি পরীক্ষায় পটিয়া আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপি-৫ পেয়েছে ইসপাকুন নেছা নওশীন। সে আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম ও নুর জাহান বেগম শেলীর ২য় কন্যা। সে এবারের জেএসসিতে জিপিএ-৫ পাওয়ায় তার পিতা-মাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার নিকট কৃতজ্ঞ। সে সকলের দোয়াপ্রার্থী। পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব : বিনামূল্যে বই বিতরণ পৃথিবীর ইতিহাসে অন্যন্য দৃষ্টান্ত আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আলোকিত মানুষ হতে শিক্ষার কোন বিকল্প নেই। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই পাওয়া পৃথিবীর ইতিহাসে এক অন্যন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১০ বছর পর্যন্ত ১ম শ্রেণী হতে ৯ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করে পৃথিবীর ইতিহাসে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ রকম কার্যক্রম পৃথিবীর কোন দেশে নেই। এ বছর প্রায় ৪ কোটি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ কোটি বই বিতরণ করা হয়। তারই ধারাবাহিতকায় পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়।
শিক্ষক প্রতিনিধি মাষ্টার শ্যামল দে’র পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ। বক্তব্য রাখেন সাবেক সভাপতি বর্তমান দাতা সদস্য সাইফুদ্দিন খালেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রণধীর দেবনাথ, শিক্ষানুরাগী সদস্য আহমদ কবীর, হাইদগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক হাফেজ, যুবলীগ উপজেলার যুগ্ম সম্পাদক আবুল হাসনাত মো. ফয়সল, ইউপি সদস্যা রেখা দাশ, সাবেক ইউপি সদস্য রনজিৎ চৌধুরী, অভিভাবক সদস্য তাপস গুহ, কৃষ্ণ গুপ্ত, এনামুল হক, দিদারুল আলম, শিক্ষক প্রতিনিধি অজুফা আহমেদ, তানিয়া ইয়াসমিন প্রমুখ।