আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৫:১৫:৩২ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৫:১৫:৩২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার প্রাণকেন্দ্র খলিলুর রহমান শিশু নিকেতনের শিক্ষার্থীরা এবারের পিইসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। এবার এ বিদ্যাপীট থেকে ১১ জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছেন এর শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর আকতার জানান, এবার আমাদের খলিলুর রহমান শিশু নিকেতন প্রতিষ্ঠার পর থেকে পিইসিতে সেরা সাফল্য অর্জন করেছে। আমাদের এ সাফল্যের পেছনে শিক্ষক অভিভাবক শিক্ষক ও পরিচালনা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টা বিশেষ ভূমিকা রেখেছে। আগামীতেও এ সাফল্য অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ম্যানেজিং কমিটির অন্যতম পরিচালক পটিয়া আদালতের পিপি এড. বদিউল বলেন, খলিলুর রহমান শিশু নিকেতন সহ খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্স পটিয়ার শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পপতি পটিয়ার নারী শিক্ষার অগ্রদূত আলহাজ্ব খলিলুর রহমান আন্তরিক ভাবে সব ধরণের সুযোগ সুবিধা বিদ্যমান রাখার মাধ্যমে এ কমপ্লেক্সের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। যা আগামীতেও অব্যাহত রাখতে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি আরো বলেন, আমরা সব সময় উপলব্ধি করে আসছি যে, পটিয়া সদরে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এ অভাব পূরণে কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমানের অবদান যুগে যুগে অবিস্মরণীয় হয়ে থাকবে। প্রতিষ্ঠানের সহ-সভাপতি নুর নাহার জালাল বলেন, খলিলুর রহমান সাহেব এ অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বর্তমানে এ ফলাফলের মাধ্যমে তা সর্বত্র প্রস্পুটিত হচ্ছে। তিনি এর সফলতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।