চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌর এলাকায়  ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে ঘর ভষ্মিভূত

প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৯:১৩:৫৬ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৯:১৩:৫৬

ফটিকছড়ি পৌরএলাকায় অগ্নিকান্ডে একটি বসত ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারী দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেতুঁইয়ার টিলায।

স্থানীয় সূতে জানা যায়,জনৈক আব্দুল মন্নানের টিন সেটের  বসত ঘরে চুলার আগুন হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।সংবাদ পেয়ে পৌর সদর হতে ফায়ার সার্ভিসের গাড়ী গেলে ও ততোক্ষনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। আগুন লাগার সময় ঘরের দরজা তালা বন্ধ থাকায় কোন জিনিষ পত্র বের করা যায়নি। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলা উদ্দিন আল রাকিব ক্ষতি গ্রস্থ পরিবারে পৌরসভা হতে নগদ টাকা ও কম্বল প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *