চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মন্ত্রীসভায় দেখতে চান এলাকার মানুষ

প্রকাশ: ২০১৯-০১-০৩ ২০:৪৭:১৪ || আপডেট: ২০১৯-০১-০৩ ২০:৪৭:১৪

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :

বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে এবার মন্ত্রীসভার সদস্য হিসেবে দেখতে চায় এলাকার মানুষ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাফিজুর রহমান চৌধুরী দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধি প্রার্থীকে পরাজিত করে ২য় বারের মত বিজয়ী হন। বিগত ২০১৪ সালের নির্বাচনেও তিনি লক্ষাধিক ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছিলেন। এমপি হয়ে বিগত ৫ বছরে মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীতে ব্যাপক উন্নয়ন কাজ পরিচালনা  করেন। এলাকাবাসীর ভাষ্যমতে, স্বাধীনতার পর ৪২ বছরে যা হয়নি, বিগত ৫ বছরে তার চেয়ে বেশী উন্নয়ন কাজ হয়েছে বাঁশখালীতে। বাঁশখালীর সবচেয়ে জনগুরুত্বপুর্ণ বেড়িবাধ এবং প্রধান সড়ক সংস্কার করে জনগনের মন জয় করেন এমপি মোস্তাফিজ। অত্যান্ত ভদ্র, নিরহংকারী ও সজ্জন ব্যক্তি ও নেতা হিসেবে মোস্তাফিজুর রহমান চৌধুরী জনগনের মন জয় করেছেন ইতিমধ্যেই। সহাবস্থানের রাজনীতির প্রবক্তা মোস্তাফিজুর রহমান চৌধুরী দীর্ঘ দিন চলে আসা আওয়ামীলীগের দলীয় বিরোধ মিমাংসার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করেও তাক লাগিয়েছেন বাঁশখালীতে। এতদিন দলীয় কোন্দলের কারণে বার বার আওয়ামীলীগ এখানে পরাজিত হলেও এবার সবাইকে ঐক্যবদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন তিনি।

বিপুল ভোটে বাঁশখালী আসনে ২য় বারের মত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী হওয়ায় জনগনের আশা ভরসাও বেড়ে গেছে আশাতীতভাবে। তারা তাদের প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরীকে এবার মন্ত্রীসভার সদস্য হিসেবেই দেখতে চান। এলাকার উন্নয়নের স্বার্থে জনবান্ধব এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে মন্ত্রীসভায় স্থান দিতে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *