চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

প্রকাশ: ২০১৯-০১-০৩ ২০:০৫:২৫ || আপডেট: ২০১৯-০১-০৩ ২০:০৫:২৫

বীর কন্ঠ ডেস্ক :

একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকাল চারটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হন আওয়ামী লীগ প্রধান।

এর আগে আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে গিয়ে নতুন সংসদের সদস্য হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি ও তার দলের নির্বাচিত সদস্যরা। পরে দলীয় সংসদ সদস্যরা প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেন।

এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *