চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষার মর্যাদা দিয়েছে : পটিয়ার হিলচিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণে বক্তারা

প্রকাশ: ২০১৯-০১-০৩ ১৫:০৯:২৪ || আপডেট: ২০১৯-০১-০৩ ১৫:০৯:২৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের মদিনাতুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা হেফজখানা এতিমখানা ও ইসলামী নুরানী কিন্ডার গার্টেনের এ প্লাস প্রাপ্তদের সম্মাননা ও পুরস্কার বিতরণী এবং বই বিতরণ অনুষ্ঠান গতকাল পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নুরানী মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরিচালক মাওলানা ক্বারী মুহাম্মদ ইরফান কাসেমী, বিশেষ অতিথি ছিলেন ফারইস্ট ইসলামী লাইফের এভিপি ও পটিয়া শাখা প্রধান মাওলানা ক্বারী মাহমুদ উল্লাহ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বক্তব্য রাখেন সমাজসেবী সামসুল আলম, নুরুল হক মেম্বার, সিরাজ মিয়া, নুরুল হাকিম, মমতাজুল ইসলাম, মো. ইদ্রিস ইমন, ফজল আহমদ, রফিক সওদাগর, পরিচালক রুহুল আমিন, আবদুল মাজেদ, হাবিবুর রহমান, হুমায়ুন কবীর, রিয়াজুল আমিন, মো. ওসমান প্রমুখ।

এতে বক্তারা বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন। তিনিই একমাত্রা সরকার প্রধান যিনি দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছেন। তাই এখন কওমী বলে কোন শব্দ নেই। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা রাষ্ট্রের সব সুযোগ সুবিধা পাওয়ার বৈধ অধিকারী। সরকারী চাকুরী সহ সর্বক্ষেত্রে বিদ্যমান সুযোগ পেতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে হবে। অন্যথায় প্রতিযোগিতা থেকে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। পরে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে প্রদত্ত পুরস্কার জিপিএ-৫ প্রাপ্তদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *