চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

গশ্চি শাহী দরবারের পীরের ইন্তেকালে আওলাদে আমির ভান্ডার শরীফের শোক

প্রকাশ: ২০১৯-০১-০৪ ২২:৫৬:৩৪ || আপডেট: ২০১৯-০১-০৪ ২২:৫৬:৩৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহসূফি আবদুল জব্বার শাহ (আল মতিয়া)’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণ।

তাঁর এই ইন্তেকালে শোক প্রকাশ করে যারা বিবৃতি দিয়েছেন তারা হলেন আমির ভান্ডার দরবার শরীফের বয়োজ্যৈষ্ট আওলাদ শাহসুফি আলহাজ্ব ডা. খায়রুল বশর শাহ আমিরী (ম:জি:আ:), আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব শাহসুফি মওলানা ফরিদুল আবছার শাহ আমিরী (ম:জি:আ:), হাছনাত মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ্সুফি আলহাজ্ব কুতুব উদ্দিন শাহ আমিরী ও শাহসুফি আলহাজ্ব ফখরুদ্দিন শাহ আমিরী, সোলায়মান মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব করিমুল মোস্তাফা শাহ আমিরী, আঞ্জুমানে আশেকানে শাহ হাছনাত গাউছে আমির ভান্ডারীর সাধারণ সম্পাদক এসএমএকে জাহাঙ্গীর আমিরী, দরবার-এ নূরে আমির এর সম্মানিত আওলাদেপাক শাহাজাদা অধ্যাপক এসএম রওশনগীর আমিরী, শাহজাদা এসএম সোলায়মান আমিরী ও শাহজাদা এসএম আমান উল্লাহ আমিরী প্রমুখ।

বিবৃতিদাতারা বলেন, তাঁর এ ইন্তেকালে গশ্চি শাহী দরবারকে ঘিরে যে সমস্ত নবী ও অলি প্রেমিক মানুষ ত্বরিকত চর্চায় নিবেদিত তারা একজন দক্ষ পথনির্দেশক এবং যোগ্য অভিভাবককে হারালো। যা সহজে পূরণ হওয়ার নয়। তারা তাঁর শোক সন্তপ্ত পরিবার ও ভক্ত-অনুরক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *