চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহবান : সংবর্ধণায় হ্যাট্রিক বিজয়ী এমপি সামশুল হক

প্রকাশ: ২০১৯-০১-০৪ ২২:৪৮:৫৫ || আপডেট: ২০১৯-০১-০৪ ২২:৪৮:৫৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ৩য় বারের মত পটিয়া সংসদীয় আসন হতে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পটিয়ার গণ মানুষের নেতা কর্মবীর আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভায় মিলিত হন পটিয়ার তরুন সংগঠকরা। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শিশু সংগঠক আলমগীর আলম, সাবেক ছাত্রনেতা ব্যাংকার ছৈয়দ হাসান, ব্যাংকার সরোয়ার হোসাইন, জয়নাল আবেদীন, সংগঠক অজয় চক্রবর্তী, ছাত্রনেতা সেলিম আলমদার, আরিফুর রহমান, হামিদ হোসেন, নুর আলম প্রমুখ। এতে বক্তারা বলেন, আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি পটিয়াবাসীর সেবক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

সাধারন জনগণ তাকে ৩য় বার বিপুল ভোটে সংসদ সদস্য নিবার্চিত করেছেন। আজ আমরা পটিয়াবাসী গর্বিত। এসময় সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, আল্লাহ যখন যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার সম্মান কেড়েও নিতে পারেন। তাই নিজ নিজ সীমাবদ্ধতার মধ্যে থেকে সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার তিনি বিশেষ ভাবে আহবান জানান এবং সকলের কাছে দোয়া চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *