আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৪ ২২:৫৪:১১ || আপডেট: ২০১৯-০১-০৪ ২২:৫৪:১১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ধলঘাটে মানব কল্যাণ ও উন্নয়ন মূলক সংগঠন নীলছোঁয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলছোঁয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর শুভ উদ্বোধন করেন ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন।
এসময় উপস্থিত ছিলেন ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, ইউপি সচিব কনি দে, ইউপি সদস্য রনধীর চক্রবর্তী, শফিউল আলম বাদশা, আবু সায়দ মল্ল , প্রতিষ্ঠানের পরিচালক লিটন দাশ, সত্যজিৎ ভট্টাচার্য্য, ভবতোষ চৌধুরী, সৈকত দে, সাজু ঘোষ, সুমন নাথ, কাঞ্চন দাশ, পংকজ নাথ, শুভ চক্রবর্ত্তী, জয় চক্রবর্ত্তী, সৌরভ চক্রবর্ত্তী, ছোটন দাশ, আবীর দে, শুভ দে, টিপু বসাক, যীশু শীল, বিশ্বজিৎ বিশ্বাস ও ফিল্ড কর্মী জয় দাশ প্রমুখ।
এসময় চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন বলেন, সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা আনা সম্ভব। তিনি সমবায় সমিতির মাধ্যমে উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজকে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করার জন্য বিশেষ ভাবে আহবান জানান।