চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার লাখেরা উচ্চ বিদ্যালয় ও কোলাগাঁও সরকারি প্রা: বিদ্যালয়ে বই উৎসব পালন

প্রকাশ: ২০১৯-০১-০৪ ০০:১৩:৫৮ || আপডেট: ২০১৯-০১-০৪ ০০:১৩:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার লাখেরা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আ’লীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির আহমদ চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন আহমদ নুর চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোহাম্মদ হারুন, উপজেলা আ’লীগ নেতা মুহাম্মদ বদিউল আলম তুষার, হাজ্বী ওসমান গনি, ফারুক আহমদ, মাহববুল হক চৌধুরী, আবু বক্কর মেম্বার, রবিউল আলী মেম্বার মো. আলী সও:, জাহাঙ্গীর আলম বেলাল, সমর দাশ সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এসময় নাছির আহমদ চেয়ারম্যান বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বাংলাদেশকে শিক্ষার ক্ষেত্রে যেভাবে অগ্রসর করেছেন তা বিশ্বের ইতিহাসে বিরল।

তিনি দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি উদার্ত্ত আহবান জানান। পটিয়ার কোলাগাঁও সরকারি প্রা: বিদ্যালয়ে বই উৎসব : পটিয়ার কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হারুন। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা মুহাম্মদ বদিউল আলম তুষার, আবু তৈয়ব, আবদুল গফুর সও:, জহির আহমদ, শেখ আহমদ, স্বপন চৌধুরী, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মামুন, অভিবাভক সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এতে মোহাম্মদ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বাংলাদেশে ইতিহাস রচনা করেছেন। তারা শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে প্রশিক্ষিত হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *