চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ড. আবু রেজা নদভী এমপি

প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৪:৪৭:১৫ || আপডেট: ২০১৯-০১-০৪ ১৪:৪৭:১৫

বীর কন্ঠ ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায়  চট্টগ্রাম ১৫(সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

শুক্রবার (০৪ জানুয়ারি ) সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এ সময় সাংসদ ড.নদভীর  সহধর্মিণী  বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও পরিবারের সদস্যবৃন্দরা সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং সাতকানিয়া-লোহাগাড়ার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যার কাছে দোয়া চেয়েছি। তিনি খুবই খুশি হয়েছেন। নির্বাচনে গত ১০ বছরে সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *