এম,শফিউল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৯:৪৭:০৫ || আপডেট: ২০১৯-০১-০৪ ১৯:৪৭:০৫
শফিউল আলম.ফটিকছড়ি:
দক্ষিণ ফটিকছড়ির বখতপুর অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ও পরিচালিত অগ্রদূত প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট লীগ ২০১৯ এর উদ্বোধনী আজ ৪ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আব্দুল মোমেনের সভাপতিত্বে শুক্কুর মোহাম্মদ বাড়ি (করলিয়া পুকুর পাড়) মাঠে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগ নেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
উদ্বোধক ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাবেদুল আজম মাসুদ।
বিষেশ অতিথি ছিলেন, লন্ডন আ;লীগ নেতা মোহাম্মদ ইসহাক, কানাডা প্রবাসী মুহাম্মদ কাশেম, আ;লীগ নেতা নজরুল ইসলাম, জয়নাল আবেদিন, মীর মুহাম্মদ মোরশেদ, এস এম মাসুদ পারভেজ, বাবর আলী, আক্কাস আলী, তাজুল ইসলাম মিয়া, ইউপি সদস্য আহসান হাবিব কাদের, নুরুল আবছার, আবুল মুনচুর, তহিদুল আলম,সাইফুল ইসলাম, শেখ আহম্মদ।
এতে প্রধান অতিথি বলেন,বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার, খেলা ধুলার মাধ্যমে যুবসমাজ কে মাদকের ছোবল তেকে রক্ষা করে সুন্দর একটি সমাজ বিনির্মাণের লক্ষে কাজ করছে এসরকার।