চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৫:১০:০৮ || আপডেট: ২০১৯-০১-০৪ ১৫:১০:০৮

 

কাইছার হামিদ:

একাদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপরে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত এমপিদের নিয়ে তিনি ফের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *