চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মীর সোলায়মান রাঙামাটি জেলা প্রতিনিধি

বনভান্তের শততম জন্মদিন :রাঙামাটি রাজবন বিহারে চলছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৯:৩৯:১৮ || আপডেট: ২০১৯-০১-০৪ ১৯:৩৯:১৮

রাঙামাটি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মীয় মহাগুরু বনভান্তের শততম জন্মদিন উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে চলছে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। গত বুধবার থেকে এ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রতিদিন তিন পার্বত্য জেলা থেকে অগণিত ভক্ত ও পুণ্যার্থী যোগ দিচ্ছেন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদ। এতে উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, সহ-সভাপতি নিরুপা দেওয়ান, সাধারণ সম্পাদক অমীয় কান্তি খীসা, প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুস্মিতা চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা।

সাংবাদিক সম্মেলনে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বলেন, ২ জানুয়ারি বনভান্তের জন্মস্থান রাঙামাটি সদরের মোরঘোনায় ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। বৃহস্পতিবার শহরে বৌদ্ধধর্মীয় গ্রন্থ ‘ত্রিপিটক’ শোভাযাত্রা প্রদর্শন করা হয়। আগামী ৭ জানুয়ারী বাংলায় সমগ্র ত্রিপিটকের অ্যাপস উদ্বোধন করা হবে। ৮ জানুয়ারি বনভান্তের শততম জন্মবার্ষিকীতে কেক কাটা, বনভান্তের দেহধাতুতে পুস্পাঞ্জলি অর্পণ ধর্মীয় সভা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, আকাশ ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন, সংরক্ষিত সার্বজনীন পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৌদ্ধধর্মীয় মহাগুরু বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের  মগবান মৌজার মোড়ঘোনা গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি দেহত্যাগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *