চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এমপি সামশুল হক চৌধুরীর শোক

প্রকাশ: ২০১৯-০১-০৪ ২২:৫২:০৫ || আপডেট: ২০১৯-০১-০৪ ২২:৫২:০৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের ৩য় বারের মত নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বৃহষ্পতিবার রাতে এক শোক বিবৃতিতে তিনি বলেন, মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামীলীগের দু:সময়ের কান্ডারী ছিলেন। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ একজন প্রজ্ঞাবান নেতাকে হারালেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *