চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সৈয়দ আশরাফের মাগফেরাত কামনায় দোয়া

প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৯:০৯:৫৫ || আপডেট: ২০১৯-০১-০৪ ১৯:০৯:৫৫

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রসাশন মন্ত্রী সদ্য প্রয়াত সৈয়দ আশরাফের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় লোহাগাড়ায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যায়  বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালন না করে, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বাদ মাগরিব  বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারণ  সম্পাদক এনামুল হক রুমানের আয়োজনে লোহাগাড়া সদরের  দরবেশহাট  বাজারস্থ  মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা যুবলীগ নেতা ছরওয়ার কামাল, জাফর আহমদ, যুবনেতা নুরুল আলম , জানে আলম,   সাইফুল ইসলাম,  সোহেল,  ছাত্রলীগ নেতা মামুন,নোমান, শাহেদ, আসিফ,  আরবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  দরবেশহাট  বাজারস্থ জামে  মসজিদের ইমাম মাও. মো. ফরিদ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *