আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-০৫ ১৫:০৮:৫৯ || আপডেট: ২০১৯-০১-০৫ ১৫:০৮:৫৯
বীর কন্ঠ ডেস্ক:
নগরের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আচারের প্যাকেটে ভরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করার সময় ৮ হাজার ৫৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব । শনিবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলগীর (৩০)।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, আচারের প্যাকেটে করে ইয়াবা পাচার হওয়ার সময় ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থাকে ইয়াবা ছাড়াও নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।