চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি ১ ব্যক্তির আত্মহত্যা,আরেক গৃহবধূর রহস্যজনক জনক মৃত্যু

প্রকাশ: ২০১৯-০১-০৫ ১৬:৩৮:৪৫ || আপডেট: ২০১৯-০১-০৫ ১৬:৩৯:৫৮

রফিকুল আলম:

ফটিকছড়ি  উপজেলায় ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় থানা পুলিশ শাহ জাহান (৫০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগানো ও  নূর আশা (৩০) নামের আরেক গৃহ বধূর রহস্য জনক মৃত্যুর পর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত অলি আহমদের পুত্র মোঃ শাহ জাহানের লাশ কর্ণফুলী চা বাগানের রক্তছড়ি ব্লকের একটি ছায়াগাছের গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার ছেলে রমজান আলী থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

অপরদিকে  ৫ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ঈমাম নগর গ্রাম হতে জনৈক মোঃ শফির স্ত্রী নুর আশার লাশ উদ্ধার করে।

এব্যাপারে উপজেলার খিরাম ইউনিয়নের উত্তর খিরাম গ্রামের নুর আশার বাবা নুরুল হুদা বলেন, শফির প্রথম স্ত্রী মারা গেলে আমার মেয়েকে বিবাহ করে ৬ বছর আগে। গতকাল শনিবার ফোন করে জানায় আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। এসে দেখি আমার মেয়ে নুর আশার লাশ মাটিতে শোয়া অবস্থায়। তার গলায় ফাঁসের কোন চিহৃ নেই। আমার মনে হয় পারিবারিক কোন বিরোধকে কেন্দ্র করে আমার মেয়েকে হত্যা করেছে। জানতে চাইলে থানার এস আই দুলাল হোসেন পি পি এম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। সুতহাল রিপোর্ট না আশা পর্যন্ত মন্তব্য করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *