অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৫ ২১:২০:৪২ || আপডেট: ২০১৯-০১-০৫ ২১:২০:৪২
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
বোয়ালখালীতে আগুনে ৭ বসতঘর ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। ৫ জানুয়ারী বেলা ১২ টার দিকে উপজেলার শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভারম্বাঘাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি গাড়ি আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন।
আগুনের লেলিহান শিখায় স্থানীয় লাভলু মেম্বারের পুরাতন বাড়ীর মোঃ এনামুল হক, মোঃ জাহাঙ্গীর, মোঃ হাসান ও মোঃ আকরামের বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া মোঃ জেবল হোসেন, মোঃ এজাহার মিয়া ও মোঃ সেলিমের বসত ঘরের একাংশ পুড়ে যায়।
চুলা থেকে সৃষ্ট এ অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকা মূল্যেও সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নুরুল আবেদীন। তবে ক্ষতিগ্রস্থদের দাবি অগ্নিকান্ডে নগদ টাকাসহ ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থরা তীব্র কনকনে শীতে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিনাতিপাত করছে বলে জানা গেছে।