চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় কেপিএল অলিম্পিক ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-০৬ ০০:৫৯:৫৮ || আপডেট: ২০১৯-০১-০৬ ০০:৫৯:৫৮

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার খুরুসকুল প্রিমিয়ার লীগের উদ্যোগে ৪র্থ বারের মতো কেপিএল অলিম্পিক ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় উপজেলার খুরুসকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনিরুল মোস্তফা গ্রæপের চেয়ারম্যান হাফেজ এম এ মান্নান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী হোসেন আরিফ। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম।

বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুল হক, খুরুসকুল পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হোসেন, কেপিএলের উদ্যোক্তা আশরাফুজ্জামান, বিএনপি নেতা সরোয়ার আলম। ছাত্রনেতা মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খুরুসকুল প্রিমিয়ার লীগ সভাপতি আবদুচ ছত্তার,সাধারণ সম্পাদক কায়সার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কপিল উদ্দিন জাওয়াদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *