নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০১-০৬ ০০:২৮:৪১ || আপডেট: ২০১৯-০১-০৬ ০০:২৮:৪১
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : কাপ্তাই ইউপি ছাত্রলীগের অায়োজনে শনিবার সন্ধ্যা ৯টার সময় কাপ্তাই নতুন বাজারস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর অাগে কেন্দ্রীয় অা’লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ অাশ্রাফুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়ে নিরবতা পালন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুছ খাঁন ফাহিম, কাপ্তাই ইউপি ছাত্রলীগের সহ-সভাপতি বিপ্লব দাশ রক্সি, কাপ্তাই ইউপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন সহ অারও অনেকে।
এছাড়াও এসময় উক্ত ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফটো ক্যাপশনঃ কাপ্তাইয়ে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে নেতৃবৃন্দ।