ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৯-০১-০৬ ১৫:২৮:১১ || আপডেট: ২০১৯-০১-০৬ ১৫:২৮:৩৪
ফারুক খান তুহিন, বীর কন্ঠ : সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৩০০ নং বান্দরবান আসন থেকে নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈচিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হচ্ছেন। আগামীকাল তিনি শপথ গ্রহণ করবেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ষষ্ঠবারের মত নির্বাচিত হয়ে একাদশ সংসদ সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। বীর বাহাদুরকে পূর্ণ মন্ত্রী করা হোক এমনটা দাবি ছিল বান্দরবানসহ পার্বত্যবাসীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে ন্যায়সঙ্গত দাবির পক্ষে সোচ্চার হন।
জানাগেছে, আজ সকালে বঙ্গভবন থেকে ফোনে মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার বিষয়টি বীর বাহাদুরকে জানানো হয়েছে। একই সাথে আগামী সোমবার শপথ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে বীর বাহাদুরের মন্ত্রী হওয়ার খবর পেয়ে আনন্দিত বান্দরবানবাসী। অনেকে বলছেন, পার্বত্যবাসীর স্বপ্ন পূরণ হতে চলছে।