চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

বছরের প্রথম দিন বই দিয়ে শেখ হাসিনা দেশের শিক্ষা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন

প্রকাশ: ২০১৯-০১-০৬ ০০:৩৫:২৭ || আপডেট: ২০১৯-০১-০৬ ০০:৩৫:২৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার শোভনদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারী মঙ্গলবার বই উৎসব অনুষ্ঠিত হয়। পটিয়া থেকে তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। তিনি এ বছর পিইসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ৬জন জিপিএ-৫সহ শতভাগ পাশ করায় সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাছান খোকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় বই উৎসবে বক্তব্য রাখেন শোভনদন্ডী কলেজ গর্ভনিং বডির সভপতি আলহাজ্ব মফজল আহমদ চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধাররণ সম্পাদক নাছির উদ্দীন, শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা, ফরিদ উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মো. আইয়ুব আলী, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক মোজাম, আরাফাত সাকিল, কবির মেম্বার, ওসমান গণি, মীর মো. এমদাদ, মো. সেলিম, তানভীর নাছির, সুলতান আহমদ খোকা প্রমুখ। এতে এমপি সামশুল হক চৌধুরী সুশিক্ষার মাধ্যমে আলোকিত জাতি গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, শেখ হাসিনার বছরের প্রথম দিন বই তুলে দিয়ে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদকে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার উন্নয়নে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *