এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৬ ১৩:৪৬:১০ || আপডেট: ২০১৯-০১-০৬ ১৩:৪৬:১০
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বারইয়ারহাট রেলগেটে চলন্ত ট্রেনের সাথে ধাক্বায় আবারো এক ব্যক্তি নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তির নাম মোঃ আব্দুর রশিদ (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায় নিহত রশিদ খাগড়াছড়ি থেকে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট রেল লাইনে দ্রুতগামী ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়। রশিদ মৃত জয়দুল মিয়ার পুত্র। রশিদের ১ ছেলে ৩ মেয়ে রয়েছে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানা পুলিশের এস.আই আজিজুল হক জানান, নিহত আব্দুর রফিক রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।