এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৬ ০০:২৫:৩৭ || আপডেট: ২০১৯-০১-০৬ ০০:২৫:৩৭
মিরসরাই প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম। তিনি দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ীক সংগঠনের সাথে জড়িত রয়েছে। মিরসরাই উপজেলাজুড়ে তাঁর ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা থাকায় দলীয় সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের এক সম্ভান্ত আওয়ামী পরিবারে জন্ম হয়েছে তাঁর।
জানা গেছে, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একান্ত আস্থাভাজন এই আওয়ামীলীগ নেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে উপজেলাজুড়ে সুনাম রয়েছে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী এই মানুষটি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘ সময় ধরে নিরবে সমাজ কর্ম করে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের বিষয়ে শেখ সেলিম বলেন, মিরসরাই মাটি ও মানুষের বন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন মাননীয় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে উন্নয়নের ধারায় সামিল হতে আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। সারা জীবন মানুষের পাশে ছিলাম। আগামীতে আরো বৃহৎ পরিসরে জনগনের সেবা করতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন সীদ্ধান্ত নিয়েছি।
দলীয় মনোনয়ন পেলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো ইনাশাআল্লাহ। শেখ সেলিম রাজনীতির পাশাপাশি উপজেলার ঐতিহ্যবাসী স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সভাপতি, মিরসরাই উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন।