প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৬ ০০:৪৫:৩৬ || আপডেট: ২০১৯-০১-০৬ ০০:৪৮:১৫
রাউজান প্রতিনিধি : রাউজানে এক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জখম করে তুলে নিয়ে গেছে। পরিবারের দাবী তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। ৫ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে চট্টগ্রাম কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের উরকিরচর বাজারে। গুম হওয়া ওই ব্যক্তির নাম নুরুল অালম (৬০)। তিনি একই ইউনিয়নের হারপাড়া গ্রামের করম অালী হাজীর বাড়ীর সুলতান অাহমদের পুত্র। তিনি ৩ বছর অাগে অামিরাত থেকে চাকরী ছেড় দেশে ফিরে অাসেন। এরপর একটি ট্রাক কিনে ভাড়ায় দিয়ে তাঁর অায় দিয়ে সংসার চালাতেন। তবে তাঁর দুই ছেলেও ওমান প্রবাসি। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানাগেছে শনিবার সকাল ৭ টার দিকে ঘর থেকে বের হয়ে উরকিরচর বাজারে যান নুরুল অালম।
এসময় ৪/৫ জন দূর্বৃত্ত তাঁকে সড়কের উপড় অাটকিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে। পরে মুমুর্ষ অবস্থায় একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যান হামলাকারীরা। পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েও শনিবার রাত ১০টা পযর্ন্ত কোন হদিস পাননি বলে জানিয়েছেন। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। দুপুর ১২ টায় সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাপ্তাই সড়কের উপর ওই বাজারের সড়কের একপাশে রক্তাক্ত দুটি স্যাণ্ডেল পড়ে অাছে। সড়কের উপর প্রচুর ছোপ ছোপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে অাছে। বাজার থেকে উত্তরদিকে যে পিচঢালা সড়কটি উরকিরচর গ্রামের দিকে গেছে সেই সড়কের উপর ছোপ ছোপ রক্তের দাগ দেখা গেছে। রক্তের ধরণ দেখে বুঝাযাচ্ছে ওই ব্যক্তি মারা যেতে পারেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মুহাম্মদ রাসেল বলেন সকালে ওই ব্যক্তিকে কুপিয়ে একটি অটোরিকশায় তুলে নিয়ে যেতে দেখেছেন কিছু দুর্বৃত্তদের।
ওই ব্যক্তির স্ত্রী নুর বানু বলেন গত রমজান মাসে তাঁর বাড়ীতে হামলা ও লুটপাট চালিয়েছিল কিছু দূর্বৃত্ত। এসময় দূর্বৃত্তরা তাঁর বাড়ী ভাংচুর করে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বার্ণালংকার নিয়ে যায়। এরপর স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাঁর স্বামীর শত্রুতা বাড়ে। তিনি জানান শনিবার বিকেলে অভিযোগ দিতে থানায় গেলে ওসি না থাকায় মামলা করতে পারেননি। তবে ওসি থানায় এলে তাঁকে অাসতে বলেন কর্তব্যরত কর্মকর্তা। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর উপ পরিদর্শক শেখ জাবেদ মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখে গেছে প্রচুর রক্তপাত হয়েছে। এতে মনে হয় লোকটার মৃত্যূ হয়েছে। তবে এখনো তাঁর খোঁজ বা সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। নুরুল অালমের ভাই অামিরাত প্রবাসি মুহাম্মদ অাকরাম মুঠোফোনে বলেন পূর্ব শত্রুতার জের ধরে তাঁর ভাইকে স্থানীয় কিছু যুবক কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য তুলে নিয়ে গেছে। তিনি প্রবাস থেকে তাঁর ভাইয়ের লাশের খোঁজ ও এ ঘটনার বিচার দাবী করেন প্রশাসনের কাছে।