প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-০৬ ২১:৫৬:১০ || আপডেট: ২০১৯-০১-০৬ ২১:৫৬:১০
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে নুরুল অালম (৬০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে তুলে নিয়ে যাওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ জানুয়ারি রোববার বেলা দেড়টায় হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে লাশটি উদ্ধার করেন রাউজান থানা পুলিশ।লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রাউজান-রাঙ্গুনীয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ, রাউজান থানার ২য় কর্মর্কতা নুর নবী, পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক মহসিন রেজা, নোয়াপাড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক শেখ জাবেদ মিয়া, মদুনাঘাট পুলিশ ফাড়ির উপ-পরির্দশক আব্দুুল করিম, শিকারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর।রাউজান থানার ওসি ওসি কেপায়েত উল্লাহ বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বাড়ীতে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে পাওয়া যায়নি। পালাতক রয়েছেন। অালমের ভাই অামিরাত প্রবাসি মুহাম্মদ অাকরাম মুঠোফোনে বলেন পূর্ব শত্রুতার জেরে ভাইকে স্থানীয় কিছু যুবক কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য তুলে নিয়ে গেছে। তিনি প্রবাস থেকে ঘটনার বিচার দাবী করেন প্রশাসনের কাছে।