চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : পটিয়ায় মুক্তিযোদ্ধা (অব:) সার্জেন্ট ছিদ্দিক আহমদের ইন্তেকাল

প্রকাশ: ২০১৯-০১-০৬ ০০:৩৭:২৬ || আপডেট: ২০১৯-০১-০৬ ০০:৩৭:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমান বাহিনীর (অব:) সার্জেন্ট ছিদ্দিক আহমদ ইন্তেকাল করেছেন। গতকাল শনিবার দুপুর ১১ টায় তার নামাজের জানাজা শেষে গ্রামের বাড়ীর ডেঙ্গাপাড়া বায়তুন নুর জামে জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর পূর্বে তার মরদেহে চট্টগ্রাম জেলার একটি চৌকস পুলিশ দল পটিয়া সহকারী কমিশনার ভূমি সাব্বির রহমান সানির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ৫ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, ইউপি সদস্য আহমদ নুর সাগর, মুক্তিযোদ্ধা জাহেদুল হক চৌধুরী, শাহ জালাল ইসলামী ব্যাংকার এসভিপি হাবিবুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবী শফিকুল ইসলাম চৌধুরী সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *