আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৯:১১:০০ || আপডেট: ২০১৯-০১-০৭ ১৯:২৪:০৭
আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক শিক্ষককে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ( ৭ জানুয়ারি) সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির শিকার হন তিনি ।
তাঁর নাম যসুর কান্তি দে। তিনি তিনি আধুনগর রশিদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুনতি ইউনিয়নে বাসিন্দা বলে নিশ্চিত করছেন মাস্টার নাছির আহমদ।
লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের পরিচালক রাশেদুল হক জানান, সন্ধ্যায় একজন সিএনজি চালক তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনেন। বর্তমানে তিঁনি মেডিসিন বিভাগে ভর্তি আছেন । তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।