আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৬:২৫:৩৪ || আপডেট: ২০১৯-০১-০৭ ১৬:২৫:৩৪
বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেল(৩৫) নামে স্থানীয় এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে।সোমবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তার চাঁদাবাজিতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন। চাঁদা না দিলে, মালামাল লুট ও ক্রেতাদের কাছ থেকে টাকাও কেড়ে নিতো সোহেল নামে ওই সন্ত্রাসী। সে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। আজকেও চাঁদা দাবি করতে এলে, স্থানীয়রা ধরে গণপিটুনি দেয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করায় গণপিটুনিতে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।