চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় প্রভাষকের বাড়িতে দূধর্ষ চুরি : নগদ টাকা, স্বর্ণলংকার লুট 

প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৭:৩৬:১৭ || আপডেট: ২০১৯-০১-০৭ ১৭:৩৬:১৭

 

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়ায় এক প্রভাষকের বাড়িতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে।রবিবার (০৬ জানুয়ারী) ভোর রাতে উপজেলার চরম্বা এলাকায়  প্রভাষক ইব্রাহীম খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি সাংবাদিকদের কাছে  নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক ইব্রাহীম খলিল ।  তিনি জানান,  ঘটনার দিন রাতে তিনি পরিবার নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরেরদিন সকালে বাড়িতে এসে দেখেন  চোরের দল ঘরের দরজার তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্ণলংকার এবং মূল্যবান কাপড়-চোপড় নিয়ে যায় । এ সময় বাড়িতে কেউ ছিলেন না।

এদিকে এ ঘটনায় ইব্রাহীমের চাচা কালা মিয়া বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার মাঈনুদ্দিন সাংবাদিকদের জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়ে এসআই পার্থ সারথী ঘটনাস্থল পরিদশর্ন করেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *