চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

আইনের শাষণ প্রতিষ্ঠায় আইনজীবিদের ভূমিকা রয়েছে: গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-০৮ ২৩:৫৬:৩৪ || আপডেট: ২০১৯-০১-০৮ ২৩:৫৬:৩৪

মিজবাউল হক, চকরিয়া:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া চেয়ে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাষণ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সু-সংহত করতে আইনজীবিদের ভূমিকা রয়েছে। গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আইনী সহায়তা দিচ্ছেন আইনজীবিরা।

তিনি বলেন, বিচার বিভাগকে ঢেলে সাজাতে সবধরনের উদ্যোগের পাশাপাশি আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডে আরো গতিশীল করতে আগামী চকরিয়া উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থীর প্রয়োজন রয়েছে। সেই হিসেবে সবশ্রেণির মানুষের উন্নয়নে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী সকলের কাছে সহযোগিতা চান। আপনাদের মতামতের ভিত্তিতে আগামীতে চকরিয়া উপজেলায় শান্তি পরিবেশ বজায় থাকবে। এসময় তিনি আইনজীবিদের জন্য স্থায়ী ভবন ও যুগ্ম জেলা জজ আদালত ভবন নির্মাণে চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলমকে সাথে নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

গতকাল ৮ডিসেম্বর সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির উদ্যোগে সমিতির সভাপতি এডভোকেট শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরওয়ারের পরিচালনায় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় চকরিয়া আইনজীবি সমিতির সিনিয়র এডভোকেট এমএন কামাল হোসেন, এডভোকেট নুরুল হুদা, এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট শাহ আলম, এডভোকেট দিদারুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আলী সহ সিনিয়র আইনজীবিরা উপস্থিত ছিলেন। 

একইদিন পৌরসভার কাহারিয়াঘোনা মসজিদে ইমাম ও আলেমদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের নব-নির্বাচিত সাংসদ জাফর আলম এমপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার। সেখানে ইমাম ও আলেমদের কাছে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চান। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *