চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

এ সরকারের আমলে গ্রাম হবে শহর: গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:৩৪:৫২ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:৩৯:১১

চকরিয়া অফিস: বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড গ্রামে-গঞ্জে পৌছে দিতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এমন নেতৃত্ব চাই, যাকে দিয়ে এলাকার উন্নয়ন ও কর্মীদের সুখে দু:খে খবর রাখেন এবং আলেম উলামাদের সম্মান করেন। সেই রকম নেতৃত্ব আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। গতকাল ৭ডিসেম্বর চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ইশতেহারে সব শ্রেণির মানুষের কথা বলা হয়েছে। ইশতেহার বাস্তবায়ন করতে কর্মী বান্ধব নেতা বেচে নিতে হবে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং চলমান রয়েছে অনেক কাজ। এসব উন্নয়নের কথা দেশের মানুুষের কাছে গিয়ে বলতে হবে। দেশটাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক আশা, অনেক স্বপ্ন। তার স্বপ্নগুলোকে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতা নির্বাচনে যাতে ভূল না হয়। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী ফাঁশিয়াখালী ইউনিয়ন হাসেরদীঘি, ছাইরাখালী, হারবাং ইউনিয়ন ও বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে বৈঠক ও গণসংযোগ করেন।

বিকাল তিনটায় হারবাং ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে চেয়ারম্যান মিরানুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: মীর আহমদ হেলালী, উপজেলা আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর মেম্বার, আজিমুল হক, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেরাজউদ্দিন মিরাজ, শ্রমিকলীগের আহবায়ক আবদুস সাত্তার মেম্বার, যুবলীগের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। একইদিন সন্ধ্যা ৬টায় বরইতলী রাস্তার মাথায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার বেলাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক আতিকউল্লাহ, কৃষকলীগের সভাপতি গিয়াস উদ্দিন ও যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *