চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ে অানন্দঘন পরিবেশে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৯:৩৪:৫৩ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৯:৩৪:৫৩

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার কর্ণফুলী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উৎসবমূখর পরিবেশে শেষ হলো ৪৮ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা।

এসময় ৮ উইকেটে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে কাপ্তাই  উচ্চ বিদ্যালয়। এছাড়া ভলিবলের ফাইনালে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ২-০ সেটে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে পরে খেলা শেষে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী এবং রাজেস ভট্রাচার্য্যের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময়, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *