আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৩:৫৯:৪৭ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৩:৫৯:৪৭
বীর কন্ঠ ডেস্ক:
চট্টগ্রাম নগরে লরি উল্টো সিএনজি অটোরিকশার ওপর চাপা দেওয়ায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে নগরীর ইপিজেড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লরিটি উল্টো সিএনজি অটোরিকশার ওপর পড়লে ভেতরে অবস্থান করা দুুই যাত্রী গুরুতর আহত হন।
এদের মধ্যে একজনের বয়স ৪৫, আরেকজনের ৫০ বছর হবে। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে ভোর সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।