চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা শামীম

প্রকাশ: ২০১৯-০১-০৮ ২০:১৪:১২ || আপডেট: ২০১৯-০১-০৮ ২০:১৪:১২

বীর কন্ঠ ডেস্ক :

দীর্ঘদিন কারাভোগের পর আজ মঙ্গলবার বিকাল ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  মাহবুবের রহমান শামীম।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হট্টগোল বাঁধে। এরপরের দিন ঐক্যফ্রন্টের প্রস্তুতি বৈঠক শেষে শামীম-বক্কর জিইসি মোড় গেলে সেখান থেকে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *