চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

টেকনাফে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৪:০৬:২৬ || আপডেট: ২০১৯-০১-০৮ ১৪:০৬:২৬

কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাতে টেকনাফের দমদমিয়া এলাকায় এ গুলিবিনিময় হয় বলে জানিয়েছে র‌্যাব।

নিহত দু’জন হলেন সাব্বির হোসেন (২৫) ও হাফিজুর রহমান (৩৫)। দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে দাবি করেছে র‍্যাব সূত্র।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব–৭) এএসপি শাহ আলম জানান, রাত ১২টা ৪০ মিনিটে দুই পক্ষের গুলিবিনিময়ের পর সাব্বির ও হাফিজুরকে আহত অবস্থায় উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।

সাব্বিরের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে ও হাফিজুরের বাড়ি ঢাকার সাভারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *