চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-০৮ ০০:৪৩:৪৩ || আপডেট: ২০১৯-০১-০৮ ০০:৪৩:৪৩

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে ছালে আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৭ জানুয়ারী) সকালে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর ৪৮তম শীতকালীন, মদ্রাসা, স্কুল, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বাষিক জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন। দুই দিন ব্যাপি আয়োজিত এ প্রতিযোগিতায় রয়েছে- ব্যাডমিন্টন, উচ্চলাফ, দীর্ঘলাফসহ বিভিন্ন ইভেন্ট।

প্রতিযোগিতায় নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশারী উচ্চ বিদ্যালয়, চাকঢালা, সোনাইছড়ি জুনিয়র হাই স্কুল, মদিনাতুল উলুম মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, ছালে আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাত হোসেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার।

পরে অতিথিবৃন্দ খেলার মাঠে ব্যাডমিন্টন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল মঙ্গলবার এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *